বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ছাত্র জমিয়তের বর্ণাঢ্য র‌্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে  বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫ টায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমদেে নেতৃত্বে দলীয় পতাকা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীটি নগরীর মধ্যবাড়েরা খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার সম্মুখ থেকে বের হয়। পরে র‌্যালিটি শহরের মাদানী নগর, মাসকান্দা সহ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে র‌্যালীপূর্ব দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

চৌধুরী নাসীর বলেন,বর্তমানে ছাত্র রাজনীতির নামে দেশের শিক্ষাঙ্গনগুলোতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ অস্থিরতা পরিবর্তনে ছাত্র জমিয়তকে এগিয়ে আসতে হবে।ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের শপথ নিয়ে ছাত্র জমিয়ত কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন করে পথ চলতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সম্পাদক মাওলানা আব্দুল আলীম, ছাত্র জমিয়ত ময়মনসিংহ মহানগর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল করীম শুয়াইবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ