বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

যশোরে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের অভয়নগর উপজেলায় ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ইলিয়াস শেখ।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ইলিয়াস শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার হাকিম শেখের ছেলে। পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, ভোর রাতে ইলিয়াস শেখ এবং তার এক সহযোগী অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালাচ্ছিলেন।

চারটার দিকে ভ্যানটি চালিয়ে তিনি শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার আছাদ ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছান। এলাকাবাসী টের পেয়ে তাকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনি দ্রুত ভ্যান চালাতে থাকেন।

এক পর্যায়ে ভ্যানসহ সড়কের পাশের গর্তের মধ্যে পড়ে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেন। এতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা যান। তার অপর সহযোগী পালিয়ে যান।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ইলিয়াসের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা গেছেন। তার বিরুদ্ধে খুলনার খানজাহান আলী থানায় একটি হত্যা মামলাসহ অন্য থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে আমরা জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ