মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা?

বাংলাদেশি আলেমদের প্রতি সৌদি শায়খের বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানালেন সৌদি আরবের মক্কা শহরের মসজিদে উমর ইবনুল খাত্তাব রা.-এর খতিব শায়খ আব্দুল্লাহ্ আবু সাররাহ্।

তিনি বলেছেন, উলামায়ে কেরামকে রাসুল সা.-এর সুন্নতের অনুসরণ করতে হবে। অহংকার এবং হিংসা মুক্ত হয়ে জনসাধারণের মাঝে দাওয়াতের কাজ করতে হবে।

২৫ জানুয়ারি (শনিবার) এশার নামাজের পর, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা. সম্মেলনে বিশেষ অতিথির আলোচনায় তিনি এ আহ্বান জানান।

শায়খ আব্দুল্লাহ্ আবু সাররাহ বলেন, দাওয়াত কাজে কষ্ট হবে এটাই রাসুল সা. -এর সুন্নত। তাই রাসুল সা. যেভাবেদীনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, আমরাও তার অনুসরণ করব,কষ্ট হলেও তা সহ্য করে নেব।

তিনি রাসুল সা. ক্ষমাশীলতা ও ধৈর্য নিয়েও আলোচনা করেন। তিনি বলেন,  ‘কেউ আমাকে কষ্ট দিলে আমি কষ্ট না নিয়ে উল্টো আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব, এতে করে ধৈর্য ধারণ করার ক্ষমতা তৈরি হবে। কেউ আমাকে গালি দিলে আমি তাকে ক্ষমা করে দেব, এতে করে নিজের ভেতর সহনশীলতা ও ক্ষমা করার আগ্রহ সৃষ্টি হবে।’

সম্মেলনে আগত সকল উলামায়ে কেরাম সরকারের কাছে কাদিয়ানীদের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মাটিতেও কাফের ঘোষণা করার দাবি জানান।

এদিকে সীরাতুন্নাবী সা. সম্মেলনটি আঞ্জুমান ঈদগাহ্ ময়দানে সকাল ১০টা থেকে শুরু হয় এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ইত্তেফাকের মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ ভারতের তাহাফ্ফুজে খতমে নবুওয়তের বিভাগীয় প্রধান আল্লামা শাহ্ আলম গৌরখপুরী, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নূর হুসাইন কাসেমী, কলকাতা ভারতের মাওলানা সোহরাব আলী খাঁন কাসেমী, মাওলানাআব্দুল মালেক, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী প্রমুখ।

আগামী ২০২১ সালের ২৩ জানুয়ারি (শনিবার) ইত্তেফাকের কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা. সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ