বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়া বাংলাদেশিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাজার নামাজ শেষে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ-মিছিল বের করা হয়। এতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

নামাজে অংশ নেয়া ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার রাকিব বলেন, ‘দিনকে দিন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বিনা বিচারে ও বিনা অপরাধে হত্যার পরিমাণ বেড়েই চলেছে। এক্ষেত্রে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হত্যা করছে।

অথচ এ ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ৩৫০ বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শুধু গত ২৫ দিনেই বিএসএফের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ