মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

চট্টগ্রামের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের ১০টি দ্বিতল বাস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমরা সবাই আজকে এখানে মুজিববর্ষে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেখতে এসেছি। আমাদের সময়ে পড়ালেখার জন্য ঠিকমত বইখাতা পেতাম না। অথচ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের হাতে বছরের শুরুতে বই তুলে দিচ্ছেন। বাস সার্ভিস চালু করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ।

গতকাল শনিবার নগরীর আউটার স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে চট্টগ্রামের স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০টি দ্বিতল বাসের উদ্বোধন অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সময়ে আমরা কম্পিউটার দেখিনি। বর্তমান সরকার প্রাথমিক স্কুল থেকে সব বিদ্যালয়ে কম্পিউটার ও ইন্টারেনট সংযোগ দিয়েছে। এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের গুণে সম্ভব হয়েছে। বাংলাদেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এত উন্নত হতে পারতাম না। আমরা হয়ত আফগানিস্তানের মত অবস্থায় থাকতাম।

তিনি আরও বলেন, সবাইকে বাসের রক্ষণাবেক্ষণ করতে হবে। পাঁচ টাকা ভাড়া দিয়ে স্কুল পোশাক পরে তোমরা বাসে করে যাতায়াত করতে পারবে। দেশ এগিয়ে যাওয়ার পেছনে বেসরকারি খাতের অবদান রয়েছে। জিপিএইচ ইস্পাত শিক্ষার্থীদের বাস সার্ভিস চালুতে ভূমিকা রেখেছে।

জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, চট্টগ্রাম সব সময় এগিয়ে থাকে। আজকে চট্টগ্রামে প্রথম শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করে তা সত্যি প্রমাণিত হলো। শিক্ষার্থীদের দাবি মতে প্রধানমন্ত্রী দশটি বাস উপহার দিয়েছেন। প্রত্যেক বাসে ছয়টি সিসিটিভি ক্যামেরা থাকবে। কোন শিক্ষার্থী পাঁচ টাকার অতিরিক্ত ভাড়া দেবে না। দিলে তা ফুটেজে ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ