মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজার শহরের একটি দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সাইফুর রহমান সড়কে অবস্থিত ওই দোতালা ভবনের নিচ তলায় ‘পিংকি সু স্টোর’ নামের একটি জুতার দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), তার ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), তার শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই জুতার দোকানটিতে হঠাৎ আগুন লাগে। এ সময় দোতালা ভবনের উপরের তলার বাসায় থাকা সবাই আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা জানা যায়নি।

-এটি