বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

আমরা একজন অভিভাবক হারালাম: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. আজ বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তার ইন্তেকালে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী,মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হুসাইন, জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ্,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ্ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী বলেন,আমি আমার একজন প্রিয় ভাইকে হারালাম,তার সাথে আমার সম্পর্কটা বড় ভাই ছোট ভায়ের মতো ছিলো,আমি আজ খুব মর্মাহত।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইত্তেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ। তারা আরো বলেন, আজ আমরা আমাদের একজন অভিবাবককে হারালাম। আল্লামা আনোয়ার শাহ্ রহ. একজন প্রথিতযশা হাদিস বিশারদ, মুফাসসীরে কোরআন এবং ইসলামের অতন্দ্র প্রহরী ছিলেন। ইলমে নববীর প্রচার ও দ্বীন প্রতিষ্ঠায় তার অনেক অবদান রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ