সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সব ব্যাংকে আমানতে সুদ কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বেসরকারি ব্যাংকগুলো ঋণের সুদহারে এক অঙ্ক বাস্তবায়নে চলতি ফেব্রুয়ারি থেকেই ৬ শতাংশ সুদে আমানত গ্রহণ করছে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধি দল এ তথ্য জানায়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এবিবির নতুন চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার।

বৈঠক সূত্রে জানা গেছে, আজ থেকে ব্যাংক আমানতের সুদহার ৬ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। তারা বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন। ব্যাংকের এমডিরা এটি বাস্তবায়নে প্রয়োজনীয় নীতি সহায়তা চেয়েছেন। এসএমই ঋণও সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার আবেদন করা হয়েছে। গভর্নর এ বিষয়ে লিখিত সুপারিশ দেওয়ার পরামর্শ দেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, আজ গভর্নরের সঙ্গে এবিবির নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় নানা সমসাময়িক বিষয়ে কথা হয়েছে। এ সময় এক অঙ্ক সুদহার বাস্তবায়নসহ বেশ কিছু বিষয়ে দাবি করেন তারা। গভর্নর বিষয়গুলো লিখিত আকারে দিতে বলেছেন।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, আমাদের সৌজন্য সাক্ষাৎই মূল উদ্দেশ্য ছিল। ১ এপ্রিল থেকে ৯ শতাংশে ব্যাংক ঋণের সুদহার নামিয়ে আনার বিষয়ে গভর্নরকে অবহিত করেছি। একই সঙ্গে চলতি ফেব্রুয়ারি থেকেই আমানতের সুদহার কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঋণের সুদহার সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে ১ ফেব্রুয়ারি থেকে ৬ শতাংশের বেশি সুদে আমানত গ্রহণ করবে না কোনো ব্যাংক। মেয়াদি স্কিম ছাড়া সব ধরনের আমানতের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে যেসব আমানতের মেয়াদ শেষ হবে, সেগুলোর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকার গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠকে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ