বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

‘জয় বাংলা’ বাধ্যতামূলক করে সংসদে প্রস্তাব আনার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রত্যেক ব্যক্তিকে ‘জয় বাংলা’ বলতে হবে—জাতীয় সংসদে এমন একটি সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জের ধরে তিনি সংসদ সদস্যদের এমন প্রস্তাব আনার আহ্বান জানান।

এর আগে রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করা নিয়ে উচ্চআদালতে রিটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকারি অনেক কর্মকর্তা ‘জয় বাংলা’ বলতে জড়তায় ভোগেন।

আব্দুল মতিনের বক্তব্য শেষে স্পিকারের আসনে থাকা ফজলে রাব্বী মিয়া বলেন, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে নেমেছি। জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ জয় করে আমরা দেশে ফিরেছি। সুতরাং কে বললো আর কে বললো না, তাতে কিছু যায়–আসে না। তবে আমার সকল শ্রদ্ধেয় সংসদ সদস্যদের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাই, এই পার্লামেন্টে একটা সিদ্ধান্ত প্রস্তাবে সর্বসম্মত সিদ্ধান্ত হোক যে, সকল ব্যক্তিকে জয় বাংলা বলতে হবে।

আব্দুল মতিন খসরু তার বক্তব্যের একপর্যায়ে ‘ম্যাডাম স্পিকার’ সম্বোধন করেন। এ সময় স্পিকারের আসনে ছিলেন ফজলে রাব্বী মিয়া। তিনি কিছুটা ক্ষোভের সুরে বলেন, ‘আই অ্যাম নট ম্যাডাম স্পিকার’। আব্দুল মতিন তার এ সম্বোধনের জন্য দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার বলেন, ‘আই অ্যাম রিয়েলি সরি, ইউ ক্যান নট স্পিক ইন দিস ওয়ে।’

আব্দুল মতিন খসরু তার বক্তব্যে বলেন, বুয়েটে একজন মেধাবী ছাত্রকে হত্যাকারীরা হত্যা করলো। তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এ ঘটনা লজ্জাজনক। প্রতিনিয়ত নারীর প্রতি নৃশংসতা হচ্ছে। এসব প্রতিরোধের উপায় বের করতে হবে। তিনি সাক্ষ্য আইন সংশোধন করে ঘটনার ভিডিওকে প্রমাণ হিসেবে গ্রহণের বিধান যুক্ত করার দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ