মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মসজিদে গিয়ে দোয়া চাইলেন চীনা প্রেসিডেন্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মসজিদে গিয়ে দোয়া চেয়েছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। চীনা প্রেসিডেন্টের মসজিদ পরিদর্শনের যে ভিডিও শেয়ার করা হয়েছে তা ২০১৬ সালের বলে জানা গেছে।

তবে অনেক পত্রিকা নিউজ করেছে, চীনের ভয়াবহ ভাইরাস করোনা থেকে মুক্তি পেতে অবশেষে মসজিদে গিয়ে দোয়া চেয়েছেন তিনি। স্যোশাল মিডিয়ায়, ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে, বর্তমান সংকটে দেশের জন্য দোয়া করার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তথ্যমতে জানা যায়, আসলে ভিডিওটি ২০১৬ সালের।

এএলটি নামের একটি সংবাদমাধ্যম বলেছে, চীনে করোনভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। দেশটির উহানে ৭৫ হাজারের বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, ডা. ফাজল আহমেদ নামে একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা ছিল, ‘চীনের রাষ্ট্রপতি শি জিনপিং মসজিদ পরিদর্শন করেছেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুসলমানদের দোয়া করার অনুরোধ করেছেন। আপনার সহায়তা আমাদের প্রয়োজন।’

সাবুক সাঈদ নামে আরেকজন তার টুইটার অ্যাকাউন্টে একই ভিডিও শেয়ার করেছেন। তিনিও ক্যাপশন লিখেছেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে মসজিদ পরিদর্শন করে মুসলামদের দোয়া করার অনুরোধ করেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে সিসিটিভি (চীন সেন্ট্রাল টেলিভিশন) এর লোগো রয়েছে, যা দেশের প্রধানতম টেলিভিশন নেটওয়ার্ক। ২০১৬ সালের ২০ জুলাই চীনের প্রেসিডেন্টের মসজিদে বিশেষ সফরের সময় ওই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ভিডিওটি এরই মধ্যে ৩২ হাজার ৬৩৪ বার ভিউ এবং ২ হাজার বার শেয়ার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

https://www.facebook.com/abu.owarda/videos/275522096744371/?t=44

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ