মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

করোনা ভাইরাসে মৃত ৬৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। চীনে প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৫০-৬০ জন মারা যাচ্ছেন। সর্বশেষ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মারা গেছেন ৭৩ জন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩৬ জনে পৌঁছেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১৬১ জনে পৌঁছেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৬ জন।

এ দিকে চীনে করোনা ভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেওয়া আলোচিত চিকিৎসক লি ওয়েনলিয়াং মারা গেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভাইরাসের কেন্দ্রস্থল উহানে মারা যান তিনি।

এর আগে গত ১২ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা ভাইরাসের বিষয়টি ধরা পড়ে ১ ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে।

লি ওয়েনলিয়াং মারা যাওয়ার পর চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি বলছে, লি মারা যাওয়ার পর ‘জাতীয় শোকের’ মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

অবশ্য চীনের আলোচিত এই চিকিৎসকের মৃত্যু নিয়ে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়। কয়েকটি সংবাদমাধ্যম জানায়- লি এখনো মারা যাননি, তার অবস্থা সংকটাপন্ন। তবে পিপলস ডেইলি শেষ পর্যন্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরির কারণ সম্পর্কে নাম প্রকাশ না করে অনেক সাংবাদিক ও চিকিৎসক জানিয়েছেন, চীন সরকারের হস্তক্ষেপেই এমনটি হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ