মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

নাশকতার দুই মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ৩৫ জনের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকর্মী জামিন পেয়েছেন।

আজ রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। শুনানি শেষে তাদের জামিন দেয়া হয়।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, সকালে মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল পর্যন্ত তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।

জামিন পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ