মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সেনাদের ওপর নওমুসলিম ফুল বিক্রেতার আক্রমণে চটেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রহমান।।

দখলদার ইসরায়েলি পুলিশ, অধিকৃত জেরুসালেমের পুরাতন শহরের বাব আল-আসবাতের নিকটের গোলাগুলির একটি ভিডিও সম্প্রচার করেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর এক ফুল বিক্রেতার আক্রমণে চটেছে দেশটির সেনারা। বৃহস্পতিবার সে আক্রমণকারীর পরিচয় সম্পর্কে নতুন বিবরণও প্রকাশ করেছে তারা।

ইসরায়েলি পুলিশ ঘোষণা করেছে, পুরাতন শহর হারাম আল শরিফের বাইরে যে ব্যক্তি ইসরায়েলি পুলিশ বাহিনীর উপর গুলি চালিয়েছিল, সে দেশের উত্তর দিকের বসবাসকারী একজন ইসরায়েলি নাগরিক।

টাইমস অফ ইসরায়েল পত্রিকার খবরে বলা হয়েছে, গুলি চালানোর ফলে সীমান্তরক্ষী এক পুলিশ সদস্য আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আক্রমণকারী শাদী বান্না (৪৫) একজন ফুল বিক্রেতা। তিনি ফিলিস্তিনের অভ্যন্তর (ইসরায়েল) এর উত্তরে হাইফার বাসিন্দা এবং সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন।

ইসরায়েলি সম্প্রচার কর্পোরেশন (মাকান) জানিয়েছে, আক্রমণকারী ব্যক্তি ইতিপূর্বে খ্রিস্টান ছিলেন। আরব 48' সাইটটিতে বলা হয়েছে, ইসলাম গ্রহণের আগে তিনি একজন ইহুদি ছিলেন।

ইসরায়েলি পুলিশ তদন্তের জন্য ‘বান্নার’ দুই ভাইকে গ্রেপ্তার করেছে এবং এক ভাইয়ের মালিকানাধীন ফুলের দোকানের সি সি ক্যামেরা থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করেছে। উভয় ভাই ‘বান্নার’ পরিকল্পনাগুলি সম্পর্কে অবগত থাকাকে অস্বীকার করেছে।

আল জাজিরা থেকে আবদুর রহমানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ