শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভালোবাসা দিবসকে ‘বোন দিবস’ ঘোষণা পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে দিবসটি এক প্রকার নিষিদ্ধ পাকিস্তানে। পাকিস্তানি প্রশাসন এ দিবসকে ঘিরে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যেই পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয় ভালোবাসা দিবসকে ‘বোন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের ফয়সালাবাদের ইউনির্ভার্সিটি অব এগ্রিকালচার এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানি দৈনিক দ্য ডনকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারি সিস্টার্স ডে অর্থাৎ বোন দিবস হিসেবে পালত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামি ঐতিহ্যকে সমুন্নত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি সিস্টারস ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও বোরখা উপহার দেয়া হবে। এভাবে ভালোবাসা দিবসের পরিবর্তে সিস্টারস ডে হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে ২০১৭ সালে ভালোবাসা দিবসের নামে ব্যাভিচার, নগ্নতা ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে পাকিস্তানের আদালতে মামলা করেন আব্দুল ওয়াহিদ নামক এক ব্যক্তি। এরপর আদালত ভালোবাসা দিবস উপলক্ষে কোনো প্রকার প্রচার-প্রচারণা চালানো যাবে না বলে ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ