বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

শিগগির কেজি প্রতি পেঁয়াজের দাম ৫০ টাকায় নেমে আসবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিগগির কেজি প্রতি পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ইতোমধ্যে ভারতের নাসিকে পেঁয়াজের দাম ৩৬ থেকে ৩৭ রুপিতে নেমে এসেছে। এবার তাদের প্রয়োজনেই তারা পেঁয়াজ রপ্তানি শুরু করবে। এছাড়া ইতোমধ্যে ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। এর পাশাপাশি নিজেদের পেঁয়াজ ওঠা শুরু হলে ৫০ থেকে ৬০ টাকায় নেমে আসবে দাম।

গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ-কানাডা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সফররত কানাডার সাচকাচোয়ান প্রদেশের কৃষিমন্ত্রী এইচই ডাভিড মারিটের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের পেঁয়াজের দাম এবার অনেক বেড়েছে। হয়তো পেঁয়াজ উঠলে সেটা কমে যাবে। কিন্তু দামটা এতটা কমা ঠিক হবে না, যাতে করে কৃষক দাম পায়। ভোক্তার বিষয়টা যেমন নজরে রাখতে হবে, তেমনি কৃষকদের বিষয়টাও দেখতে হবে।

‘ফাইনালি আমরা যদি পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ না হতে পারি, তাহলে আমাদের সমস্যা থেকেই যাবে। আমাদের পেঁয়াজের ঘাটতি আট থেকে নয় লাখ টন। বছরের পর বছর যদি পরের ওপর নির্ভর করতে হয়, তাহলে যখনই ভারত রপ্তানি বন্ধ করে দেবে, তখনই সমস্যা দেখা দেবে। তাই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষকদের দাম পেতে হবে। দাম না পেলে তারা পেঁয়াজ উৎপাদন করবেন না’।

বাজারে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে তারপরও দাম না কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, দেশি পেঁয়াজ ফুল স্পিডে এখনও আসেনি। আমি গত ২৪ তারিখে পেঁয়াজ অঞ্চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে বোঝা গেছে আগামী মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে ফুল স্পিডে পেঁয়াজ ওঠা শুরু করবে। সে সময়টায় পেঁয়াজের দাম কমবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ