মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

হাফিজ সাঈদকে সাড়ে ৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফিজ সাঈদকে সন্ত্রাসী হামলায় অর্থযোগানোর অভিযোগে দুইটি মামলায় সাড়ে পাঁচ বছর কারাদণ্ড এবং ১৫ হাজার রুপি জরিমানা করেছে পাকিস্তানের লাহোরের সন্ত্রাসী বিরোধী একটি আদালত। উভয় মামলার শাস্তি একই সাথে বজায় থাকবে।

ডন জানায়, পাকিস্তানের ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধান এবং লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থবরাদ্ধের অভিযোগে মামলা করে দেশটির লাহোর ও গুজরানওয়ালার সন্ত্রাস নির্মূল বিভাগ (সিটিডি)।

প্রাথমিকভাবে গুজরানওয়ালার সন্ত্রাস নির্মূল আদালতে মামলাটির শুনানি শুরু হয়। পরে লাহোর হাইকোর্টের নির্দেশে সেখানকার সন্ত্রাস বিরোধী আদালতে মামলার শুনানি চলে। শুনাতিতে ২৩ জন হাফিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান করেন। দেশটির সন্ত্রাস বিরোধী আইনে ১১-এফ (২) এবং ১১ (এন) ধারায় অভিযুক্ত করেছে আদালত।

আজ বুধবার আদালতে হাফিজের উপস্থিতিতে সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক আরশাদ হুসাইন ভুট্টো রায় ঘোষণা করেন। দেশটির ফৌজদারি কার্যবিধির ৩৮২-বি ধারায় হাফিজকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাফিজকে হেফাজতে রাখার আদেশ দিয়েছে আদালত।

দুটি মামলায় হাফিজের সাথে আল-আনফাল ট্রাস্টের সেক্রেটারি মালিক জাফর ইকবালকেও অভিযুক্ত করা হয়েছে। জাফরকেও একই শাস্তি প্রদান করেছে আদালত।

২০১৮ সালের নভেম্বর মাসে ৩০০ দিনের কারাবাস যাপনের পরে হাফিজকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। তারপর গত বছরের জুলাই মাসে লাহোর থেকে গুজরানওয়ালায় যাওয়ার পথে হাফিজকে আটক করেছে সন্ত্রাস নির্মূল বিভাগ (সিটিডি)। হাফিজকে গ্রেপ্তারের পূর্বে তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ জমা পড়েছিল সিটিডি-র কাছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে হাফিজের আইনজীবী ইমরান গিল জানায়, ‘নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ যোগানো’ ও ‘অবৈধ সম্পত্তি-র’ অভিযোগে হাফিজকে অভিযুক্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ