মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

আচমকা পদত্যাগ করলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের পর তার মন্ত্রিসভা পুনর্গঠনের সময়ই আচমকা এ পদত্যাগের ঘোষণা এল।

রাজস্ব বিভাগের চীফ সেক্রেটারি রিশি সুনাকে চ্যান্সেলর হিসাবে জাভিদের স্থলাভিষিক্ত করা হয়েছে।

জানা যায়, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জবাবে সাজিদ জানান কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেননা।

চার সপ্তাহের মধ্যেই জাভিদের বাজেট পেশ করার কথা ছিল। জনসন জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে চ্যান্সেলর নিযুক্ত করেছিলেন।

প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে জল্পনার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

জাভিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী জাভিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের জায়গায় প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন, যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। কিন্তু জাভিদ তা মানেননি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ