বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

চলে গেলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল শেখ গোলাম আসগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগর ইন্তেকাল করেছন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এর আগে আজ সকালে ব্রেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান রেখে যান। দেশ জাতি ও ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ঢাকা পেপার এন্ড প্রিন্টিং ইন্ক মার্সেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সদ্য বিদায়ী সভাপতি ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১৫ ফেব্রুয়ারি জোহরের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর গোরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ