সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

বইমেলায় পাঠক চাহিদার শীর্ষে 'পিতামহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম ।।

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে সাব্বির জাদিদের নতুন উপন্যাস ‘পিতামহ’। বইটি বের করেছে ঐতিহ্য। প্রচ্ছদ কাজী যুবাইর মাহমুদ। মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন-১৪)।

নবী মোহাম্মদ সা.- এর দাদা আবদুল মোত্তালিবের জীবন এবং প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব্য ইতিহাসের ওপর উপজীব্য করে লেখা হয়েছে বইটি। মক্কার কোরাইশ বংশের প্রভাবশালী নেতা আবদুল মোত্তালিবের ওপর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এটি।

পিতামহ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলে পাঠক চাহিদার শীর্ষে উঠে এসেছে। উঠতি বয়সি তরুণ ছাড়াও সব বয়সী পাঠকদের কিনতে দেখা গেছে বইটি। সোশ্যাল মিডিয়ায় বইটি নিয়ে চলছে সরব আলোচনা।  রকমারি ডটকম ছাড়াও অনলাইন বই বিক্রির একাধিক ইকমার্স প্রতিষ্ঠানেও বিক্রির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বইটি।

সাব্বির জাদিদের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ায়। পড়াশোনা করেছেন মাদরাসায়। ইতিমধ্যে কথাসাহিত্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এর আগে তার প্রকাশিত বই- একটি শোক সংবাদ (গল্প), পাপ (উপন্যাস), ভাঙনের দিন (উপন্যাস), জীবনঘড়ি (উপন্যাস)।

Image may contain: 2 people, including Nuruddin Taslim, beard

পাঠকের কাছে 'পিতামহ' ব্যাপক সমাদৃত হওয়ার কারণ জানতে চাইলে লেখক সাব্বির জাদিদ আওয়ার ইসলামকে জানান, নবীজীর দাদার জীবনাশ্রিত উপন্যাস হওয়ায় মাদরাসা ছাত্ররা যেমন ঝুঁকছে বইটিতে, জাহেলি আরবের জীবন চিত্র উঠে আসায় সাধারণও বেশ আগ্রহ দেখাচ্ছেন। ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। তবে নিছক ইতিহাসের বিপরীতে উপন্যাসের আদলে ইতিহাস মানুষকে সবসময় টানে। 'পিতামহে'র পাঠকেরা আবারো তা প্রমাণ করল। পিতামহকে সাদরে বরণ করায় পাঠকদের অসংখ্য ভালবাসা।'

পাঠকের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে বইটি কাঙ্ক্ষিত রেকর্ড ছড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐতিহ্য প্রকাশনীর কর্মকর্তারা।

আরএম/