মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বাংলাদেশে বিনিয়োগে সুযোগ খুঁজছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে সৌদি আরব। দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের যৌথ কমিশনের বৈঠক। দুই দিনব্যাপী এই বৈঠক গতকাল বুধবার শুরু হয়ে আজ বৃহস্পতিবার শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং সৌদি আরবের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির শ্রম ও সমাজ উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মাহির আব্দুল রাহমান গাসিম। এ বৈঠকে সৌদি আরামকোসহ দেশটির শীর্ষস্থানীয় সাত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

বৈঠকের শুরুতে মাহির আব্দুল রাহমান গাসিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সৌদি আরব আগ্রহী আছে। তাই বৈঠকে অংশ নেয়া প্রতিনিধি দলে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের যুক্ত করা হয়েছে।

সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশের শ্রমশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে তিনি বলেন, দেশটিতে কর্মরত প্রবাসীদের মধ্যে ১৩ শতাংশই বাংলাদেশি। এখন তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছেন।

সৌদি আরামকোর ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জুলিও সি হেজেলমেয়ার মোসেস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কী ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে তা জানতেই তারা এখানে এসেছেন।

বৈঠকের শুরুতে মনোয়ার আহমেদ দেশের অশিক্ষিত দক্ষ শ্রমশক্তি সম্পর্কে সৌদি প্রতিনিধি দলকে অবহিত করেন। সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ