বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ইভিএম ডিজিটাল বাটপার মেশিন: ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ডিজিটাল বাটপার মেশিন বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না’। এ সময় তিনি নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেন।

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রোবট ম্যান নির্বাচন কমিশনারের পদত্যাগ এখন সময়ের দাবি। সামনে ইউপি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে অথবা সিইসিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন দায়িত্বশীলরা ইউপি নির্বাচনে সরকারি পূর্ব নির্ধারিত এজেন্ডা প্রতিহত করতে বাধ্য হবে।

মুফতি ফয়জুল করীম এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা জেলার ইউনিয়ন প্রতিনিধিদেরকে সজাগ থেকে আগামী ইউপি নির্বাচনে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার আহ্বান জানান।

তিনি বলেন, আজ দীন প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। সন্ত্রাস, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। তাই দ্বীন প্রতিষ্ঠায় ইউনিয়ন প্রতিনিধিদের ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আলহাজ্ব সৈয়দ আলী মোস্তাফার সভাপতিত্বে, সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম প্রমুখ।

-এএ