মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করবে জৈনপুরী পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির ও জৈনপুরী পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ স্বাধীন হলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন; কিন্তু তিনি সেই সুযোগ পাননি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আগেই জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করুন। তা না হলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের দাবি মানা না হলে আমরা রাজধানীসহ সব বিভাগীয় শহরে মহাসম্মেলন করব।

গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরীর জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংগঠনের মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের মহাসম্মেলন থেকে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাসহ সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। অন্যথায় এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাইখুল ইসলাম কারি হাফেজ তৈয়্যব সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইয়্যেদ এমদাদুল আব্বাসী জৈনপুরী, সাইয়্যেদ এহসান উল্লাহ আব্বাসী জৈনপুরী, মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী, বিটিভির আলোচক আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী, আল্লামা ড. সৈয়দ হাসান আল আজহারী প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ