মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

‘গণমাধ্যমের স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতাকে খর্ব না করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গণমাধ্যম এখন চূড়ান্ত স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল শুক্রবার বাংলাদেশ প্রেস কাউন্সিল কার্যালয়ে প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে গণমাধ্যম এখন চূড়ান্ত স্বাধীনতা ভোগ করছে। তবে এই স্বাধীনতা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অন্য কারো স্বাধীনতা খর্ব না হয়।

গত দশ বছরে সংবাদপত্রের চিত্র বদলে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে গণমাধ্যম বলতে শুধু খবরের কাগজকে বোঝায় না। খবরের কাগজ, রেডিও, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টাল সবই এখন গণমাধ্যমের অন্তর্ভুক্ত।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে যেমন গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে তেমনি এর সঙ্গে নতুন নতুন অনেক চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। কোনো মিডিয়া ভুয়া নিউজ প্রচার করলে তা সমাজে যেমন ক্ষতি করে, তেমনি রাষ্ট্রেরও ক্ষতির কারণ হয়ে ওঠে। এছাড়া অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমকে গণমাধ্যম হিসেবে বিবেচনা করে। এগুলো কোনো গণমাধ্যম নয়, এগুলো অসাম্প্রদায়িক প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, যারা অনলাইন নিউজ পোর্টালের কার্ড নিয়ে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তার আসলে সাংবাদিক নয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী দেশে গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে একটি কর্ম পরিকল্পনা তৈরি করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ