সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বইমেলায় মাহমুদুল হক জালীসের ‘ইসলামিক মোটিভেশন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক মাহমুদুল হক জালীসের বই ‘ইসলামিক মোটিভেশন'। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। বইমেলায় প্যাভিলিয়ন ১৪- ঐতিহ্যের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির মুদ্রিত মূল্য ৩৭০টাকা।

বইয়ের ফ্লাপে লেখা হয়েছে, জীবন পরিবর্তনশীল। সুখ-দুখের সংমিশ্রণে যার বসবাস। হতাশার যানবাহনে যার চলাচল। শান্তির বাতাসে যার আশ্রয়। পেরেশানির আঁধারে যার ডুবে থাকা। দু্শ্চিন্তার গহ্বরে যার হারিয়ে যাওয়া।

বিষণ্ণতার সমুদ্রে যার পথভোলা। আনন্দের ডানায় যার ওড়াওড়ি। সুখের পাহাড়ে যার আরোহণ। কষ্টের পানিতে যার পিপাসা নিবারণ। কল্পনার জগতে যার সদর্প বিচরণ। আশা-নিরাশার দোচালায় যার ভরসা। স্বপ্ন-বাস্তবতায় যার সীমানা। সফলতা-ব্যর্থতায় যার সমাপ্তি।

— এ সবকিছু কোনো না কোনোভাবে মানুষের জীবনের সাথে এসে মিশে যায়। ডিপ্রেশনে ভুগাতে থাকে প্রতিটি পরতে পরতে। এটা ব্যক্তি জীবনেও হতে পারে, দাম্পত্যজীবনেও হতে পারে, পারিবারিক জীবনেও হতে পারে, সাংসারিক জীবনেও হতে পারে, এমনকি আধুনিক জীবনেও হতে পারে।

যার ফলশ্রুতিতে জীবন এসে দাঁড়াতে পারে হুমকির মুখে। ধৈর্যসীমার বাইরে চলে যেতে পারে উপায়-উপকরণ। উত্থান-পতনে উলট-পালট হয়ে যেতে পারে ফিলহাল জীবনযাপন।

সুতরাং এ সকল পরিস্থিতি কীভাবে একজন মানুষ মোকাবেলা করবে তার বিবরণ দেওয়া হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। মানব-দানবের জন্য একমাত্র পাথেয় পবিত্র কুরআন-হাদিসের প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাধান।

মোটিভেট করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে। আশা করি, বইটি পাঠকের সুখী-সমৃদ্ধ জীবন লাভের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ