মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গণফোরামের ৪ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে গণফোরাম।

সোমবার (২ মার্চ) দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত চার নেতা হলেন, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান ও প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরীকে সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্যপদ হইতে বহিষ্কারসহ সংগঠনের সকল দায়-দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কারাদেশ পাওয়া লতিফুল বারী হামিম বলেন, দলের মেইলটি আমি পাইনি। মূল বিষয়টা হচ্ছে সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে রেজা কিবরিয়া কাজ করেন না, দলের অফিসে আসেন না, দলের সঙ্গে তার সম্পৃক্ততা নাই। এ বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার কারণটিকেই হয়তো শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখানো হয়েছে।

অচিরেই নিজের অবস্থান ব্যক্ত করবেন বলে জানান লতিফুল বারী হামিম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ