সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে জরুরী অবস্থা বিরাজমান। তবে এ রোগ থেকে মুক্তির জন্য নির্দিষ্ট কোনো প্রতিষেধক আবিষ্কার না হলেও সতর্ক থেকে রক্ষা পাওয়া যায় করোনা ভাইরাস থেকে।

বিসিসি খবরে বলা হয়, করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ঠিক কীভাবে ছড়ায় সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে এই রকমের ভাইরাস থেকে রক্ষার জন্য বেশ কিছু পদ্ধতি বেশ কার্যকর।

সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির সময় তার নাক ও মুখ দিয়ে যা নির্গত হয় (জলীয় পদার্থের কণা বা ড্রপলেট) তার মাধ্যমে ছড়িয়ে থাকে এই ভাইরাসগুলো। তাই হাঁচি ও কাশির সময় আপনার সতর্কতা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেবে।

করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন যেভাবে

এ বিষয়ে এনএইচএসের পরামর্শ, নিয়মিত বারবার হাত ধুতে হবে ও পরিষ্কার থাকতে হবে। হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। একই সঙ্গে হাত পরিষ্কার না হলে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না।

তবে পার্সেল, প্যাকেট, চিঠি অথবা খাদ্যের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে এখনও কোন প্রমাণ পাওয়া যায় নি। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এবং প্রয়োজনে লোক সমাগম এড়িয়ে চলতে হবে। তবে এসব ভাইরাস মানব শরীরের বাইরে বেশি সময় টিকে থাকতে পারে না।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

গোটা বিশ্বের ৬৬টি দেশে ৯০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩ হাজারেরও বেশি লোক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ