শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বৃহস্পতিবার মানিকনগরে আসছেন দেওবন্দের মুফতি আব্দুল্লাহ মারুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদার বশীরুল উলূম হাকীমিয়া (সর্দারবাড়ি) মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার আছরের পর মানকিনগর মডেল হাইস্কুল ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ভারতের দারুল উলুম দেওবন্দের উলূমুল হাদীস বিভাগের প্রধান মুফতি আব্দুল্লাহ মা’রুফী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহাম্মদ ইছহাক, জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- সাভারের মারকাজে তালিমুস সুন্নাহ মারকাজনগর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।

এছাড়াও এতে বয়ান করবেন- মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতি মহিউদ্দীন আশরাফী, মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

বশীরুল উলূম হাকীমিয়া (সর্দারবাড়ি) মাদরাসার মুহতামিম ও সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ