মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সাময়িক জনমানবশূন্য পবিত্র কাবা; বন্ধ ছিল না তাওয়াফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য পবিত্র ওমরা নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িকভাবে ওমরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারাম ও মসজিদে নববিতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির হজ মন্ত্রণালয়।

খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে শুক্রবার ফজর পর্ন্ত মসজিদুল হারাম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ সময় মক্কার পবিত্র এই মসজিদে ধোয়া-মোছার কাজ চলেছে। শুক্রবার সকালে পুন:রায় সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।

জীবানুনাশক স্প্রে ছিটিয়ে রোগ প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তবে মাতাফে (তাওয়াফের স্থান) স্প্রে করার সময় অন্য মেঝেতে এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় তাওয়াফ চালু ছিল বলে জানিয়েছে এক্সপ্রেস নিউজ।

ইসলামি গবেষক ডা. ইয়াসির কাজি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেছেন, ‘সুবহান আল্লাহ, পবিত্র কাবা এখন জনমানবশূন্য। তাওয়াফ বন্ধ রয়েছে (মাতাফে)। করোনা ভাইরাস আতঙ্কে কর্তৃপক্ষ হারাম শরিফ পরিষ্কার করছেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’

তবে কাবা শরিফকে প্রথমবারের মতো জনমানবশূন্য দেখে অনেকেই অবাক হয়েছেন। টুইটারে একজন লিখেছেন, আমার জীবনে প্রথমবারের মতো কাবা শরিফকে খালি দেখলাম। আরেকজন লিখেছেন, একেবারেই বিরল ঘটনা।

এর আগে সোমবার প্রথমবারের মতো সৌদিতে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। পরে বুধবার আরও এক সৌদি নাগরিককে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। সর্বশেষ দেশটিতে গতকাল পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হওওয়ার খবর মিলেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশি এবং বিদেশিদের জন্য ওমরাহ পালন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। চীনের হুবেইে প্রদেশের উহান শহর থেকে আবির্ভূত হওয়া এ ভাইরাস এখন ৮০টিরও দেশে ছড়িয়ে পড়েছে। মারা গেছেন প্রায় ৩ সহস্রাধিক মানুষ।

- রকিব মুহাম্মদ/ আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ