সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

করোনা আতঙ্কে সাময়িক বন্ধ পবিত্র ওমরা : আলেমদের মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক>

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে মহামারী করোনা ভাইরাস। প্রতিদিন বাড়ছে আশঙ্কা, বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিলও। শুরুর দিকে ভাইরাসটি  চীনে সনাক্ত হলেও এখন পৃথিবীর ৭৩ টি দেশে নিশ্চিত ভাবে প্রাণঘাতী এ ভাইরাসটি বিদ্যমান। যার ফলে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। চীনের সঙ্গে সারা বিশ্বের যোগাযোগ প্রায় বন্ধ।

বিভিন্ন গণমাধ্যমের দাবি সংযুক্ত আরব আমিরাতের একজন প্রিন্স করোনা ভাইরাসে আক্রান্ত। যদিও বিষয়টি সম্পর্কে আরব আমিরাত এখন পর্যন্ত কোন কিছু বলেনি। গত জুমার নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছিলেন আমিরাত সরকার।

এক্ষেত্রে সৌদি সরকার করোনা ভাইরাস প্রতিরোধে আরো একটু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা নিয়ে মুসলিম বিশ্ব শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শুরুতে বহির্বিশ্বের মানুষদের জন্য  পবিত্র ওমরা পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপর নিরাপত্তা আরো জোরদার করার লক্ষ্যে সৌদি নাগরিকদের জন্যও উমরাহ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন মুসলিম বিশ্বের নেতারা। কেউ বলছেন পবিত্র মক্কা ও মদীনায় প্রবেশে সৌদি সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা উচিত হয়নি। মানুষ ও আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় এই মক্কায় আসলে। মক্কায় আগন্তুকরা আল্লাহর মেহমান। এতে সৌদি সরকারের বাধা দেয়া উচিত হয়নি।

ওমরার সফর বাতিল হয়েছে এরকম দুজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, দীর্ঘদিন চেষ্টার পরে আল্লাহর তৌফিকে পবিত্র ওমরার জন্য প্রস্তুতি পরিপূর্ণ হয়েছিল। স্বপ্নে ও জাগরণে বাইতুল্লাহর কথা ভাবছিলাম। কিন্তু হঠাৎ করে সৌদি সরকারের এমন সিদ্ধান্ত আমাদের মন ভেঙে দিয়েছে। আমাদের দেশেতো করোনাভাইরাস এখনো শনাক্ত হয়নি। আমাদের উপরও এরকম নিষেধাজ্ঞা কেন?

পরিস্থিতি বিবেচনায় সৌদি সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুসলিম বিশ্বের বিশিষ্ট দুই আলেম। তারা হলেন হারামাইন শরীফাইনের প্রধান ড. আব্দুর রহমান আস সুদাইসি ও পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ও জামেয়া করাচির মুফতি তকী উসমানী।

মহামারী থেকে জনগণের জীবনের নিরাপত্তা প্রদান করা সরকারের প্রথম দায়িত্ব: শায়েখ আবদুর রহমান সুদাইসি

বিশ্বজুড়ে আতঙ্ক সà