সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

করোনা ভাইরাস প্রতিরোধে ১০ করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিজ্ঞানীদের মতে, কোনো পশু থেকে রোগটি মানুষের শরীরে ছড়িয়েছে। এরপর এ সংক্রমণ ছড়িয়েছে মানুষ থেকে মানুষে। আবার অনেকে ধারণা করছেন, কিছু সামুদ্রিক প্রাণী, যেমন বেলুগা জাতীয় তিমি করোনা ভাইরাসের বাহক হতে পারে।

বাংলাদেশে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ সময় আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে সংবাদমাধ্যম সিএনএন করোনা আক্রান্ত দেশগুলোকে এ মহামারি ঠেকাতে ১০ সতর্কবার্তা দিয়েছেন।

১. সরকারকে সঠিক তথ্য জানানো: কেউ করোনায় আক্রান্ত হলে সরকারকে সব সময় সঠিক আক্রান্তের সংখ্যা জানাতে হবে। জনগণকে রোগের ঝুঁকি সম্পর্কে আগে থেকে জানালে রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করে। জনগণ এবং অভ্যন্তরীণভাবে সরকারকে কঠিন সত্যগুলো জানালে ভুল পদক্ষেপ নেয়া এড়ানো যায়।

২. সামাজিক দূরত্ব তৈরি: শারীরিক সংস্পর্শ থেকে করোনা ছড়ায়। এক্ষেত্রে সরকার বা জনগণকে অন্যতম গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটি নিতে হবে সেটি হলো সামাজিক দূরত্ব তৈরি করা। অর্থাৎ নিজের এবং অন্যের মধ্যে দূরত্ব রাখা এবং যেখানে গেলে অনেক লোকের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে সেরকম পরিস্থিতি এড়িয়ে চলা।

৩. আগে থেকে প্রস্তুতি: কোয়ারেন্টাইন সেন্টার বানানো, আগাম অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম আমদানিসহ আন্তবিভাগীয় সরকারি জরুরি সেবা কমিটিগুলো গঠন করে সরকারকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে।

৪. যত দ্রুত সম্ভব পরীক্ষা করা: করোনা ভাইরাস মোকাবিলায় করোনার প্রাথমিক লক্ষণ দেখা দিতেই যত দ্রুত সম্ভব পরীক্ষা করানোর জন্য উৎসাহিত করতে পারেন। এক্ষেত্রে স্থানীয় জেলাসহ সারাদেশে পরীক্ষা করানোর ব্যবস্থা রাখতে পারে। এতে কেউ আক্রান্ত হলে সাথে সাথে জানা যাবে।

৫. পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক চর্চার প্রচার: অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচিকাশির সময় নাক এবং মুখ ঢাকা, চোখ অথবা মুখে হাত না দেয়া এবং যেসব জায়গা হাত দিয়ে ধরা হয় সেগুলোর ব্যাপারে সতর্ক থাকা সম্পর্কে মানুষকে জানাতে হবে।

৬. কর্মীদের কাজের ব্যাপারে নমনীয়তা: গত এক মাস যাবত এশিয়ার লক্ষাধিক মানুষ বাড়ি থেকে কাজ করছে বা সুবিধামত কà¦