বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহকে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোককে হত্যাচেষ্টা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী খারতৌমে হামলা থেকে বেঁচে গেছেন আবদাল্লাহ হামদোক।

প্রতিবেদনে জানা যায়, প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকের কনভয়কে লক্ষ করে হামলা করা হয়। তবে এতে বেঁচে যান তিনি। পরবর্তীতে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

হামদোকের অফিসের পক্ষ থেকে আল জাজিরায় বলা হয়েছে প্রধানমন্ত্রী নিরাপদ স্থানে আছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আবদাল্লাহ হামদোক তার কার্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন।

এসময় তার কনভয়কে লক্ষ করে হামলা হয়। দেশটির টিভি চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার বিভিন্ন গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ