সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দস্তারবন্দী উপলক্ষে আম্বরশাহ মাদরাসার ওয়াজ মাহফিল ১৩ ও ১৪ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাপনী সবক ও ফারেগীন ছাত্রদের সম্মানসূচক পাগড়ি প্রদান উপলক্ষে কারওয়ান বাজার জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়ার উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রোজ শুক্র ও শনিবার ৪১ তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অত্র মাদরাসা মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

দস্তারবন্দি করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর ও যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান । প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন মুনাজেরে জামান আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ড. মুশতাক আহমাদ, মুফতি এনায়েতুল্লাহ, শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জি, মাওলানা মাযহারুল ইসলাম, মুফতি মামুনুর রশীদ, মুফতি তারিকুর রহমান ও মাওলানা তৈয়ব আহমাদ প্রমুখ।

সভাপতিত্ব করবেন মাদরাসা ও মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান মোহা: আরিফুল ইসলাম ফারুক।

মাহফিলের দ্বিতীয় দিন মনোজ্ঞ ইসলামি শিশুশিক্ষা প্রদর্শন হবে।

উক্ত মাহফিলে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ খাইরুল্লাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ