বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদিতে ১৫ দিন কাজ বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী প্রায় আট হাজার লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে সৌদি আরবে সবধরনের বেসরকারি প্রতিষ্ঠানে কাজ আগামী ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে সরকার।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) সৌদি সরকারের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে ঘোষণাটি দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে পবিত্র নগরী মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববি ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় আপাতত বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্রটিতে এখন পর্যন্ত ১৭১ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ