সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আঞ্জুমানে তা’লিমুল কুরআনের প্রতিষ্ঠাতা শায়খে ভানুগাছী রহ. একটি ইতিহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক শাইখে ভানুগাছী রহ. একটি সংগ্রাম, একটি ইতিহাস। কুরআনের সহিহ তা’লিমের জন্য সারাজীবন ধরে সংগ্রাম করে গেছেন। তিনি মরেও অমর। বৃহত্তর সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশে শুদ্ধ কুরআন শিক্ষা দানের এক মহান শিক্ষক ও উদ্যোক্তা। কুরআন নাযিলের মাস পবিত্র রমজানে তার প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা’লিমুল কুরআন পরিচালিত সহস্রাধিক কেন্দ্রে সহিহ কুরআন শিক্ষা প্রদান করা হয়।

তার প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা’লিমুল কুরআন বাংলাদেশ গতবছর রমজানে দেশ-বিদেশে প্রায় ষোলশত শাখা কেন্দ্রের মাধ্যমে তিন লক্ষাধিক ছাত্র-ছাত্রী এবং প্রায় বিশহাজার বয়স্ক পুরুষ ও মহিলাদেরকে সহীহ কুরআন শিক্ষা দিতে সক্ষম হয়। গেছে রমজানে আঞ্জুমান হতে প্রায় দুই হাজার (পুরুষ ও মহিলা) ইলমুল ক্বিরাআতের সনদ লাভ করে। তার এ খেদমত সকল মহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে। একই কারণে তিনি ব্যাপকভাবে পরিচিত ও বিখ্যাত। অন্যদিকে তিনি একজন হক্কানী পীর, আলিম, ওয়ায়েজ ও গ্রন্থপ্রণেতা হিসেবে খুব পরিচিত।

শাইখে কুররা ভানুগাছী রাহ.কে নিয়ে স্মৃতি চারণমূলক সাক্ষাৎকারের কাজ দীর্ঘদিন যাবৎ করছি। হজরতের ঘনিষ্ঠজন, সহকর্মী, ছাত্র ও পরিবারের প্রায় কয়েকজনের স্মৃতিকথা সংগ্রহ করেছি, সর্বশেষ শাইখে ভানুগাছীর বড় সাহেবজাদা মাওলানা কারী ইমদাদুল হক কথায় তুলে ধরলেন শাইখে কুররা ভানুগাছী রহ. এর জীবন সৌন্দর্য। উঠে এলো শিক্ষণীয় অনেক কথা। পাঠকের জন্য থাকলো আলোচনার চুম্বক অংশ। সাক্ষাৎকার গ্রহণ ও গ্রন্থনা আওয়ার ইসলামের স্পেশাল করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম জসিম।


আওয়ার ইসলাম: শাইখুল কুররা রহ. এর জীবনের সূচনাকালের কথা জন্ম ও শিক্ষা জীবন সম্পর্কে জানতে চাই?

মাওলানা কারী ইমদাদুল হক:  জন্ম: শাইখুল কুররা রহ. ১৯৪৬ সালের ৫ জুন চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার অন্তর্গত বাখরপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৫৩ সালে পিতা-মাতা মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ থানার ভানুগাছ সরইবাড়ি গ্রামে হিজরত করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

শিক্ষা: তিনি তার জন্মস্থানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে সরইবাড়ি মক্তবে আরবি ও প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৬০ সালে বিবাড়ীয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের ইসলামিয়া মাদরাসা থেকে ৫