সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

করোনাভাইরাস: সতর্কতার জন্য মসজিদে জামাত সীমিত করা কি জায়েজ? জমহুর আলেমদের চূড়ান্ত মতামত কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মিজানুর রহমান সাঈদ
মহা পরিচালক- জামিয়া শায়েখ যাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টার>

সম্প্রতি মিডিয়াতে দুটি বিষয় নিয়ে অনেক বিতর্ক পরিলক্ষিত হচ্ছে। ১)সরকারী সিদ্ধান্ত তথা জামাত ও জুমা'র নামাজে ৫জন ১০জন মুসল্লীর সংখ্যা নির্ধারণ। ২)মসজিদগুলো খুলে দেয়ার দাবী জানিয়ে বিশিষ্ট আলেমদের বিবৃতি।

এ নিয়ে আমার বক্তব্য নিম্নে প্রদান করছি।

(১) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারী সকলের কাছে স্পষ্ট। আমাদের দেশও বেশ ঝুঁকিপূর্ণ। দেশের অনেক জেলায় লকডাউন চলছে। সরকার ও জনগণ চরম উদ্বিগ্ন। এ অবস্থায় এই ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণের জন্য সরকার ও চিকিৎসা বিজ্ঞানীদের প্রদত্ত দিকনির্দেশনাসমূহ মেনে চলা হাদীসেরই নির্দেশ। এ জাতীয় সতর্কতা অবলম্বন তাওয়াক্কুল পরিপন্থী কিছু নয়, বরং নবীজির সা. সুন্নাত ও সাহাবায়ে কেরামের আদর্শ। উল্লেখ্য, মুসলমানদের আকীদা হচ্ছে রোগ, বালাই, মহামারী সবই আল্লাহর হুকুমে আসে, এবং তাঁর হুকুমেই নিরাময় হয়।

আল্লাহ্ তায়ালা কিছু রোগ বালাইয়ের মধ্যে সংক্রমণের শক্তি দিয়েছেন। যখন যখন আল্লাহর হুকুম হবে তখনই তা সংক্রমণিত হবে, অন্যথায় নয়। তবে কোনো রোগ নিজস্ব ক্ষমতাবলে সংক্রমণ করতে পারে না। এটাই হচ্ছে নবীজির হাদীস তথা لا عدوي ولا هامة ولا صفر ও فمن أعدي الأول ও فر من المجذوم كما تفر من الأسد এবং لا يورد ممرض علي مصح এসব বিরোধপূর্ণ হাদীসের সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা ও আকীদা। করোনা ভাইরাস চিকিৎসা বিজ্ঞানীদের সিদ্ধান্ত অনুযায়ী এমনই এক সংক্রমণিত মহামারী রোগ।

(২) করোনা ভাইরাসের আক্রমণ থেকে সতর্কতা অবলম্বনের অন্যতম একটি বিষয় হলো সব ধরণের জনসমাগম এড়িয়ে চলা। এখান থেকে আমাদের এজতেমায়ী ইবাদত তথা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা' , তারাবী ও ঈদের জামাত ইত্যাদির মধ্যে জমায়েতের বিষয়টি উঠে আসে। এ বিষয়টি নিয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশের শীর্ষ আলেমদের সমন্বয়ে প্রথম বৈঠকটি করেন ২৪ই মার্চ ২০২০ইং। সেখানে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোকে মসজিদে মুসল্লীদের জমায়েতের ক্ষেত্রে সীমিতকরণের সিদ্ধান্ত প্রদান করেন।

(৩) ২৪ই মার্চের সিদ্ধান্তে সীমিতকরণ শব্দটির বিস্তারিত ব্যাখ্যা না থাকায় জনগণের মাঝে এ নিয়ে একরকম সংশয় ও সন্দেহের সৃষ্টি হয় । সে কারণে সীমিতকরণের সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বà