সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রহমতের মাসে ক্ষমা কর প্রভু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ।।

হে আল্লাহ! আবার সুস্থ, সুন্দর একটা পৃথিবী দাও। হে রহমান! তোমার বাসির নামের গুণের কারণে তুমি তো সবই দেখো, ওই আরশে আজিমে থেকে তুমি তো দেখছ তোমার প্রিয় বান্দারা কত কষ্টে আছে। তারা আজ তোমার রহমতের ভিখারি হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। তোমার দয়ায় আবার তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও। তাদের ক্ষমা কোরো তোমার গুণবাচক নামের ওসিলায়।

হে কাহহার! তুমি তো তোমার প্রিয় হাবিবের কাছে ওয়াদা করেছ এ উম্মতের ওপর তোমার রাগের বহিঃপ্রকাশ করে সমূলে ধ্বংস করবে না। তুমি তো উত্তম ওয়াদা রক্ষাকারী।

হে সালাম! পৃথিবিতে আবার শান্তি প্রতিষ্ঠা করে দাও। আজ তোমার ঘরগুলোর দরজা বন্ধ, মানুশ চায়লেও যেতে পারছে না। এভাবে তুমি বিমুখতা প্রকাশ কোরো না। রহম কর এই উম্মতের ওপর।

হে আমার রব! পৃথিবীর আনাচে কানাচে এখনো তোমার প্রিয় বন্দারা রোনাজারি করছে তোমার শাহী দরবারে। তুমি তাদেরকে ফিরিয়ে দিও না। এই ইয়াতিম উম্মতকে তোমার দরবার থেকে এভাবে তাড়িয়ে দিও না। তোমার প্রিয় হাবিব ইয়াতিমদের ওপর যেমন রহম, স্নেহ-মায়া করেছে, ভালোবেসেছে, তুমি তার ইয়াতিম উম্মতের ওপর রহম কোরো। তুমি তো আর হামার রাহিমিন।

ইয়া মুজিব! এই মাসে তোমার পবিত্র বাণী নাযিল হয়েছিল। এই মাসের রহমত, নাজাত আর মাগফিরাতের অসিলায় তুমি এই মানব সভ্যতাকে মুক্তি দাও। আগের মত বায়তুল্লাহ, মসজিদে নববি, মসজিদে হারাম, আল আকসা সহ তোমার ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত করে দাও। এই ইবাদতের মাসে সবাই যেন প্রফুল্লতার সাথে তোমার ইবাদত করতে পারে, তুমি সেই সুযোগ করে দাও।

হে আল্লাহ, তুমি আবার সুস্থ সুন্দর একটা পৃথিবী দান কর। রহমতের মাসে ক্ষমা কোরো প্রভু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ