বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কিট পরীক্ষার খরচ চেয়ে গণস্বাস্থ্যকে বিএসএমএমইউ'র চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা শনাক্ত করার কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেয়ার কথা বলে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ গণস্বাস্থ্যকে এই চিঠি দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি দেশ রূপান্তরকে বলেন, বেলা দুইটায় বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ চার লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, এটা সরকারি খরচ, এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারি নাই, আগামীকাল জমা দেব।

তিনি বলেন, একই সঙ্গে বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য দুই শত কিট চেয়েছেন, সেটাও আমরা আগামীকাল এগারোটার মধ্যে আমরা পৌঁছে দেব।

গণস্বাস্থ্যের করোনা কিট পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের বিতর্কের পর এটিকে একটি ‍উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিট পরীক্ষার অনুমতি দেয় বাংলাদেশের ঔষুধ প্রশাসন অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ