বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কামরাঙ্গীরচর মাদরাসার প্রবীণ শিক্ষক ক্বারি আবুল খায়েরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হজরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চর ঢাকার প্রথম উস্তাদ ক্বারী আবুল খায়ের (কারী সাহেব হুজুর) ইস্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার ১৯ রমজান দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চর মাদরাসার সিনিয়র উসতায মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি বলেন, ১৯৬৪ সালে যখন জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চর মাদরাসা প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এখানে শিক্ষকতা করছেন। মাত্র দশ টাকা ওয়াজিফায় তিনি খেদমত শুরু করেন। খুবই মুখলিস মানুষ ছিলেন। কুরআনের এই একনিষ্ঠ খাদেম ক্বারী আবুল খায়েরকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন।

আজ বাদ আসর জামিয়া নুরিয়া কামরাঙ্গীর চর মাদরাসা ময়দানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার বাড়ি ভোলা জেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৪ এর মত। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ