শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

খোলা জায়গায় জীবাণুনাশক ছিটালে দূর হয় না করোনা: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খোলা জায়গায় জীবাণুনাশক ছিটালে করোনা ভাইরাস দূর হয় না বরং এতে আরও স্বাস্থ্য ঝুঁকি বাড়ে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও )।

গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, খোলা জায়গা যেমন রাস্তা অথবা মার্কেটের মত জায়গায় জীবণুনাশক ছিটিয়ে করোনা দূর করার পরামর্শ দেয়া যাচ্ছে না। কারণ ধূলাবালিতে জীবাণুনাশক কাজ করে না।

খোলা স্থানে জীবাণুনাশক ছিটানো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়, আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অথবা সংস্পর্শ থেকে করোনার সংক্রমণ জীবাণুনাশক ঠেকাতে পারে না।

গত বছরের ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৪ হাজার ৩১৭ জন। মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ