শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘ঘূর্ণিঝড় আমফান ও আমাদের করণীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা.রিফাত আল মাজিদ,
পরিচালক, সেন্টার ফর সাইকোট্রমাটোলজি এন্ড রিসার্চ>

করোনার থাবায় এমনিতেই বিপর্যস্ত আমরা, প্রায় দুই মাস ধরে চলছে অঘোষিত লকডাউন। এর মধ্যেই মরার উপর খাড়া হয়ে আসছে ঘুর্ণিঝড় 'আমফান'। ধারনা করা হচ্ছে শক্তিমত্তার দিক থেকে সিডর এবং আইলা থেকে কোন অংশে কম নয় এই ঘূর্ণিঝড়টি।

প্রথমে ঘূর্ণিঝড়টির গতিপথ ভিন্ন থাকলেও এখন একদম নিশ্চিতভাবেই ঝড়টি বাংলাদেশের দিকে এগুচ্ছে। ২০ মে রাতে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। ইতিমধ্যে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সুমুদ্রবন্দরকে ৬ নাম্বার বিপদ সংকেত দেখিয়েছে।

হাতিয়া, খুলনাসহ উপকূলীয় অঞ্চলের সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করা যাচ্ছে। সারা দেশের প্রায় ১২ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মনে রাখবেন, সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এছাড়া করোনার ব্যাপারটা মাথায় রেখে আশ্রয় কেন্দ্রে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করবেন। সবসময় মাস্ক পরে থাকবেন এবং যথাসম্ভব সাবান অথবা হ্যান্ডস্যানিটাইজার দিয়ে হাত ধুঁয়ে ফেলতে হবে।

সর্বশেষ একটি সুখবর দিয়ে শেষ করি, বরাবরের মতোই আমফানকে অনেকটাই দুর্বল করে দিবে আমাদের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা সুন্দরবন। তাই অযথা ভয় না পেয়ে মনকে শান্ত রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

ঘূর্ণিঝড় আমফানের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে ডায়াল করুন ১০৯০ নম্বরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ