বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শ্বাসকষ্ট নিয়ে প্রধান বিচারপতি সিএমএইচে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে এখন তিনি সুস্থ আছেন।

বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান।

তিনি বলেন, পুরানো অ্যাজমার সমস্যা ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় সিএমএইচে ভর্তি হন প্রধান বিচারপতি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তার শরীরে সোডিয়াম লেভেলের পরিমাণ কিছুটা নিচে নেমে গেছে। তাকে এখন হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।

তবে তিনি বর্তমানে সুস্থ আছেন জানিয়ে মোহাম্মদ সাইফুর রহমান বলেন, স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। হাসপাতালের কেবিনে থেকেই এই দুই দিনে অন্তত ১০০টি ফাইলে স্বাক্ষর দিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধান বিচারপতি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। তাকে আপাতত পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ