বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ভারতে পানি সরবরাহ বন্ধের খবর ভিত্তিহীন: ভুটান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে সেচের পানি প্রবাহ বন্ধ করার খবরকে ‘ভিত্তিহীন’ বলেছে ভুটান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুটান ও আসামের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে ফাটল ধরানোর চেষ্টায় কেউ ‘অসত্য তথ্য’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি।

ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন সংবাদ প্রকাশের পর এ অভিযোগ করে ভুটান। প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ জুন থেকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে আসামের কৃষকদের সেচের পানি আটকে দেয়ার খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, বাকসা ও উদালগুড়ির কৃষকেরা এ নিয়ে সমস্যায় পড়েছেন। এটি অত্যন্ত ভয়াবহ অভিযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলতে চায় যে, এই ধরনের সংবাদ ভিত্তিহীন। আসামে সেচের পানি আটকে দেয়ার মতো কোনো কারণ ভুটানের নেই। বহুযুগ ধরে বাকসা আর উদালগুড়ি ভুটানের পানি পেয়ে সমৃদ্ধ। আগামীতেও তারা পানি পাবে। এমনকি, এই করোনা সংকটের মধ্যেও তারা পানি পেয়েছে।

অবশ্য আসামের মুখ্যসচিব কুমার সঞ্জয়ও প্রতিবেদনগুলো অসত্য বলে মন্তব্য করেছেন। এক টুইটে তিনি বলেন, ‘এই প্রতিবেদন অসত্য। প্রাকৃতিক কারণে পানি প্রবাহ বন্ধ হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ