বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

তিন মাস পর উন্মুক্ত হলো মিশরের মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিশরের মসজিদসমূহ তিন মাস বন্ধ থাকার পর আজ শনিবার মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে মসজিদসমূহ বন্ধ থাকার পরে মিশরের মুসল্লিগণ আজ ভোরে মসজিদে উপস্থিত হয়ে ফজরের নামাজ পড়েছেন।

মিশর সরকার গত সপ্তাহে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সেদেশের মসজিদসমূহ সহ অন্যান্য ইবাদতের স্থানসমূহ পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিল।

এই নির্দেশনার মধ্যে জুমার নামাজ অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও রবিবারে খ্রিষ্টানরাও তাদের গির্জায় উপস্থিত হয়ে ইবাদত করতে পরবে না।

বিগত দিনের মতোই মসজিদ ও গির্জাসমূহ নিয়মিত জীবাণুমুক্ত করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিশরে করোনাভাইরাসে ৬২,৭৫৫ জন আক্রান্ত হয়েছে এবং এরমধ্যে ১৬,৭৩৭ জন সুস্থ হয়েছে এবং ২৬২০ জনের মৃত্যু হয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ