বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব

ফুলপুরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় তিনি মারা যান।

জানা যায়, গত ২ জুলাই (বৃহস্পতিবার) তারাকান্দার বিসকা উনিয়নের বেলতলী নামক এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর তিনি গত বৃহস্পতিবার রাত ৯টায় মৃত্যুবরণ করেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারের সময় বৃদ্ধার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল বলে জানান তারাকান্দা সমাজসেবা অফিসার রুবেল মন্ডল।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রানেশ পন্ডিত।

সূত্র জানায়, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজীর সহযোগিতায় আজ বাদ জুমা কাজিয়াকান্দা মাদরাসা মাঠে জানাজা শেষে আঞ্জুমান কবরস্থানে তাকে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ