বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনায় ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীরে রাত্রিকালীন ও ছুটির দিনগুলোতে কারফিউ জারি করেছে। রাত আটটা থেকে ভোর ৬টা পর্যন্ত এটা বলবৎ থাকবে। সেই সাথে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত তা কার্যকর থাকবে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে রোববার আগামী ১৪ দিনের জন্য এ ঘোষণা দেয়া হয়। ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, কারফিউর পাশাপাশি প্রধান প্রধান শহর রামাল্লাহ, হেবরন, নাবলুস ও বেথেলহেম বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে দুই সপ্তাহ।

শুধু ওষুধের দোকান ও বেকারিগুলো খোলা থাকতে পারবে। রোববার দেয়া ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সেখানে ৬ হাজার ১৫০ জন করোনায় নিশ্চিত আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৩ জন।

মার্চের শুরুর দিকে সেখানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনির বসবাস। অপরদিকে দখলকৃত জায়গায় বসতি স্থাপন করে আছে সাড়ে চার লাখের মতো ইসরাইলি। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ