শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহ ইত্তেফাকের কেন্দ্রীয় ও বৃত্তি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের আঞ্চলিক কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ১৪৪০-৪১ হিজরী (২০১৯-২০খ্রিষ্টাব্দ) শিক্ষাবর্ষের কেন্দ্রীয় এবং বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সাথে পরীক্ষার ফি ফেরত প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এসব কথা জানিয়েছেন, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ এর অন্যতম সদস্য মুফতি আমীর ইবনে আহমাদ।

তিনি বলেন, গত ১৮ জুন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে বিগত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ও বৃত্তি পরীক্ষা স্থগিতসহ ফি ফেরত প্রদান সম্পর্কে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে পরীক্ষা স্থগিত এবং পরীক্ষার ফি ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, বৈঠকের পর থেকেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার ফি প্রদানের কার্যক্রম শুরু হয়, ইতোমধ্যে বোর্ডের অধিনে প্রায় ৯৫ভাগ মাদরাসার কতৃপক্ষের কাছে ফি ফেরত দেয়া হয়েছে এবং এখনো ফি ফেরত দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে ফি ফেরত প্রদানের জন্য ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার কতৃপক্ষরা বোর্ডের দয়িত্বশীলদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

১৮জুনের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বোর্ডের চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, কো-চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা'দী, ইত্তেফাকুল উলামার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক মাওলানা মুহাম্মদ, জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ্, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ