শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

টেকনাফে সওতুল হেরা সোসাইটির উদ্যোগে পথচারীদের মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি>

টেকনাফে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় সওতুল হেরা সোসাইটি সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় সরেজমিনে গিয়ে কয়েকশ পথচারী ও চালককে মাস্ক দিতে দেখা যায়। টাকার জন্য মাস্ক কিনতে না পারা ওয়াহেদ মাস্ক পেয়ে বলেন, করোনা ভাইরাস চলাকালীন সময়ে এতদিন টাকার জন্য মাস্ক কিনতে পারি নাই। আজ বিনামূল্যে মাস্ক পেয়ে আমি খুশী।

বিতরণকালীন উপস্থিত ছিলেন, ফেরদৌস ফার্নিচার হাউসের স্বত্ত্বাধিকারী মোঃ ফেরদৌস, সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিয়াদ, সহ-সভাপতি মাওলানা সাঈদ আলম, মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক ইব্রাহিম রাহী, সাংগঠনিক সম্পাদক ইকবাল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, মাওলানা ইউসুফ, তুলাতুলি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হাফেজ মমতাজুল ইসলাম শাহীনসহ সদস্যবৃন্দ।

অবশেষে পথচারী ও চালকরা বিনামূল্যে করোনা ভাইরাস প্রতিরোধমূলক মাস্ক পেয়ে ইউএনও মহোদয় ও সওতুল হেরা সোসাইটিকে ধন্যবাদ দেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিয়াদ বলেন, আমরা প্রায়ই জনকল্যাণমুলক কাজই করে থাকি। তবে প্রত্যেক কাজে ইউএনও স্যারের সহযোগিতা পাওয়ায় আমরা স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ ।

ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সওতুল হেরা সোসাইটি সবসময় জনসাধারণের কল্যাণেই কাজ করে থাকে। আমি তাদের সার্বিক সফলতা কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ