বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ব্রিটেনে লকডাউন শিথিলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়দিনের আগেই স্বাভা‌বিক অবস্থায় ব্রিটে‌নকে ফি‌রিয়ে নিতে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। শীতে করোনার সম্ভাব‌্য দ্বিতীয় আঘাত মোকা‌বিলায় ব্রিটেনের স্বাস্থ‌্য বিভাগ‌ পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

করোনা প‌রি‌স্থি‌তি মোকাবিলায় সরকারের নতুন প‌রিকল্পন‌া ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধ‌ানমন্ত্রীর কার্যালয়ে আয়ো‌জিত প্রেস ব্রিফিংয়ে করোনা প‌রি‌স্থি‌তি মোকাবিলায় সরকারের নতুন প‌রিকল্পন‌ার ঘোষণার করেন তিনি। সবাইকে কাজে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি করোনার সম্ভাব‌্য দ্বিতীয় আঘাত প্রতিহত করতে প্রস্তুতির কথাও জানান বরিস জনসন।অক্টোবরের শেষের দিক থে‌কে প্রতি‌দিন পাঁচ লাখ করোনা টেস্টের প‌রিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, মানুষের প্রত‌্যক্ষ অংশগ্রহণ ছাড়া অর্থনীতি‌র গ‌তি ফেরানো সম্ভব না।

তবে, ব্রিটেনবাসী এখনো শংকায় রয়েছে। তারা মনে করছেন, নিজেদের মাঝে সচেতনতার ঘাটতি থাকলে করোনার ভয়ংকর রূপ দেখতে হতে পারে আবারো।

আগামী সে‌প্টেম্বর থে‌কে ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু করা হবে বলেও জানান বরিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ