শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

রামগড় উপজেলা কওমি মাদরাসা ও উলামা পরিষদের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রামগড়, খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ির কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। মুহাঃ আব্দুল হান্নান মানছুর এর সঞ্চলনায় সংগঠনটির সদস্যদের গোপন ব্যালেটের মাধ্যমে সভাপতি পদে মাওলানা এমদাদ উল্যাহ চৌধুরী সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী মহিব্বুল্যাহ কে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৩ বছর মেয়াদী কমিটির যুগ্ন সম্পাদক পদে মাওলানা জাহাংগীর, অর্থ সম্পাদক পদে মাওলানা সালেম জান, প্রচার সম্পাদক পদে মাওলানা আবদুল হান্নান মানসুর সহ ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

আজ সোমবার দুপুরে পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় মুহতামিম মাওলানা ওবাইদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা সভাপতি কারী ওসমান গণী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম, জেলা কমিটির যুগ্ন সম্পাদক মাওলানা শহিদুল্যাহ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিনসহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

কাউন্সিলের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্বওমি মাদ্রাসা সমুহের উন্নয়ন অগ্রগতি ও শিক্ষার মান এবং পারস্পরিক সৌভ্রাতৃত্ব, সহযোগিতা, সহ-মর্মিতা নিশ্চিতকরণ সহ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান। সু-পরিকল্পিত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন ও পার্বত্য অঞ্চলের ওলামায়ে কেরামের ঐক্য প্রতিষ্ঠার একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি।

এসময় গোপন ব্যালেটের মাধ্যমে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হক, রামগড় কোর্ট মসজিদের প্রধান খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদীসহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ