শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

দেশে বন্যায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ এক মাসে দেশের ৩১টি জেলা বন্যা কবলিত হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে তীব্র হচ্ছে ভাঙন।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা অববাহিকার ২০ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। তবে, আগস্টের শুরু থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। কুড়িগ্রামে এক মাসেই তিন দফা বন্যার কবলে পড়েছে মানুষ। জেলার অনেক এলাকায় কোন ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর প্রায় ৩০টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। ঝুঁকির মধ্যে রয়েছে শহর রক্ষা বাধ। জামালপুর-মাদারগঞ্জ সড়কে পানি ওঠায় জেলা শহরের সাথে মাদারগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাহমুদপরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে মেলান্দহ ও জামালপুরের।

এদিকে, মুন্সীগঞ্জে পদ্মাপাড়ের ৩ উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় ৭০ হাজার মানুষ।

এছাড়া, পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারেরও বেশি যানবাহন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ